গাজীপুরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ

১৫ মার্চ ২০২৬, ০৪:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় মাসুম রানা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম রানা ওই এলাকার নুর উদ্দিনের ছেলে। বর্তমানে তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, মাজুখান এলাকার নাসির উদ্দিনের কাছে স্থানীয় নেহাল উদ্দিন ফসলি জমির মাটি বিক্রি করেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে আশপাশের ফসলি জমি ধসে পড়া এবং এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে।

শনিবার রাতে ওই মাটি ড্রাম ট্রাকে করে সরানোর সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মাসুম রানা নিহত হন বলে স্থানীয়রা জানান। ঘটনার পর পরিবারের সদস্যদের না জানিয়ে তার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে রক্তের দাগও দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।

নিহতের বাবা নুর উদ্দিন বলেন, ‘আমার ছেলে মারা গেছে। এই শোক আমি কীভাবে সহ্য করব? এটি হত্যাকাণ্ড। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।’

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নাহিদদের অনুষ্ঠান ঘিরে বিদ্যুৎ বিভ্রাট, অনাকাঙ্ক্ষিত কারিগর…
  • ১৫ জুলাই ২০২৬
‘টেকাথন ন্যাশনালস ২০২৬’ প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়…
  • ১৫ জুলাই ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৭৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ১৫ জুলাই ২০২৬
মেসির জার্সি নম্বরেই কি লুকিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ই…
  • ১৫ জুলাই ২০২৬
মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারা বাবাই ছিলেন অনুপ্রেরণা, বুট…
  • ১৫ জুলাই ২০২৬
র‍্যাগিংয়ের পরিবর্তে মাভাবিপ্রবিতে ‘গ্রুমিং প্রোগ্রাম’
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence