সেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিব কলেজছাত্র ছিলেন, বাবা ঢাবি কর্মচারী

১৬ মার্চ ২০২৬, ০২:২১ AM
নিহত রাকিব আহমেদ

নিহত রাকিব আহমেদ © সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত যুবক রাকিব আহমেদ একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৫ মার্চ) রাতে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রাকিব বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন।

তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামে। রাকিবের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের কর্মচারী। পরিবারের সঙ্গে রাজধানীর নিমতলী নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন তিনি।

নিহতের বন্ধু আল-আমিন জানান, ছুরিকাঘাত ও গুলি করার পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিঠু ফকির বলেন, রাতে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬