স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত

১৮ মার্চ ২০২৬, ০২:৩৮ AM , আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০২:৪৪ AM
অভিযুক্ত কর্মকর্তা

অভিযুক্ত কর্মকর্তা © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া মুহাম্মদ ইউনুস ওই বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মুহাম্মদ ইউনুসের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উসকানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া প্রতিষ্ঠানের আচরণবিধি ও শৃঙ্খলা পরিপন্থি। এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কর্তৃপক্ষের আদেশক্রমে তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার রাজিদুল হক বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তার লিখিত জবাব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬