জুলাই সনদ বাস্তবায়ন: সালাউদ্দিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা যুক্তি ব্যারিস্টার নাজিবুরের

১৫ মার্চ ২০২৬, ০৪:২০ PM
জাতীয় সংসদ, ইনসেটে সালাহউদ্দিন আহমদ ও নাজিবুর রহমান মোমেন

জাতীয় সংসদ, ইনসেটে সালাহউদ্দিন আহমদ ও নাজিবুর রহমান মোমেন © টিডিসি সম্পাদিত

সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাবনা-১ সংসদীয় আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আজ রবিবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যোগ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নসহ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দেখান তিনি।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, ‘মাননীয় স্পিকার আমরা সবাই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি। যে সনদে সব রাজনৈতিক দল একমত হয়ে স্বাক্ষর করেছে, যে সংস্কারের পক্ষে প্রায় ৭০ শতাংশ জনগণ সমর্থন দিয়েছে। কিন্তু আজ সেই সনদ কীভাবে বাস্তবায়িত হবে—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আজ এখানে অনেক কথা বলা হয়েছে। বলা হয়েছে আমরা জুলাই সনদকে সম্মান করি, গণরায়কে সম্মান করি। কিন্তু আবার বলা হচ্ছে—এটি বাস্তবায়নের জন্য সময় নেই। 

আসলে আমরা যদি সত্যিই সম্মান করি, তাহলে সময় কেন থাকবে না? আমাদের সময় বের করতে হবে। জুলাই সনদ আমাদের বাস্তবায়ন করতেই হবে। তবে প্রশ্ন হলো—এই সংসদ কি শুধু সংবিধান সংশোধন করে তা বাস্তবায়ন করতে পারবে?’

আরও পড়ুন : কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, জানালেন আদালত

তিনি বলেন, ‘বাস্তবায়ন সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ নিয়ে আজও এই সংসদে আলোচনা হয়েছে। মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন, এই আদেশটি আইনও নয়, আবার অধ্যাদেশও নয়। কিন্তু মাননীয় স্পিকার, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ কী—তা নির্ধারিত আছে। আর আইন কী—সেটির সংজ্ঞাও আমাদের সংবিধানেই রয়েছে। সংবিধানের ১৫২ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে—আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ বা আদেশ। অর্থাৎ রাষ্ট্রপতির দেওয়া আদেশও আইনের অন্তর্ভুক্ত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এটি প্রথম নয়। ১৯৭১-৭২ সালে রাষ্ট্রপতির ১৫৫টির বেশি আদেশ জারি হয়েছিল, যেগুলো এখনও আইন হিসেবে বহাল রয়েছে। আমরা যে নির্বাচনে অংশ নিয়ে এখানে এসেছি, সেটিও হয়েছে Representation of the People Order (RPO) 1972 অনুযায়ী—যা একটি রাষ্ট্রপতির আদেশ। সুতরাং এটি বলার কোনো সুযোগ নেই যে রাষ্ট্রপতির আদেশ আইন নয়। আমরা এই সংবিধান সংরক্ষণ ও সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছি। সংবিধান অনুযায়ী যা আইন, তা আমাদের মানতে হবে। রাষ্ট্রপতির এই আদেশও একটি আইন—এটি আমাদের মেনে চলতে হবে। অন্যথায় যারা এটি উপেক্ষা করেছেন, তারা আইনের লঙ্ঘন করেছেন। আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদ গঠনের কথা ছিল।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, ‘আমাদের সুপ্রতিষ্ঠিত বিচারিক ব্যাখ্যা রয়েছে। অষ্টম সংশোধনী সংক্রান্ত আনোয়ার হোসেন মামলার রায়ে বলা হয়েছে—সংসদ চাইলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে না। অষ্টম সংশোধনীর যে বিষয়টি ছিল—বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ—সেটি ওই অধ্যাদেশের মধ্যেও এসেছে এবং সে বিষয়ে গণভোটও হয়েছে। জুলাই সনদের মধ্যেও বিষয়টি রয়েছে।

আরও পড়ুন : শিক্ষাকে দলীয়করণের ঊর্ধ্বে রাখার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান

এখন যদি আমরা আবার একই বিষয় সংসদে সংশোধনের মাধ্যমে করি, তাহলে আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ মামলার সেই ঐতিহাসিক রায় কোথায় দাঁড়াবে? তাই আমাদের সংবিধান, আইন এবং গণরায়ের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নিতে হবে।’

এর আগে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গণভোটের রায় হিসেবে সংবিধানে ধারণ করতে হলে আগে সংবিধান সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেমতে সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফরম হয়, শপথ গ্রহণ করতে হয়-সেটা পরের ব্যাপার’।

তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপাতি অধিবেশন আহবান করেছেন জাতীয় সংসদের, তিনি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি। আমরা জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার পরিষদ) সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, যা মনে হয় জুডিশিয়ারিতে আছে। সেটা জুডিশিয়ারির বিষয়। তবে সাংবিধানিকভাবে সেরকম কোনা পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই’।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9