জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা করতে আইনগত বাধা নেই: শিশির মনির

১৫ মার্চ ২০২৬, ০১:৫৭ PM
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির © ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ, ২০২৫ হাইকোর্ট স্থগিত করেননি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘অন্য কোনও ধরনের অন্তর্বর্তীকালীন আদেশও দেননি। সুতরাং সংসদে এই বিষয়ে আলোচনা করতে আইনগত কোন বাধা নেই।’

আজ রবিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন শিশির মনির। এর আগে সকালে জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে আগে সংস্কার আসতে হবে। 

রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সংবিধানে আগে সংস্কার আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপর গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান যদি এটা ধারণ করার পরে দেখা যাবে। তবে এখনি সংবিধান সংশোধনের বিল আনতে পারবো কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

তিনি আরও বলেন, ‘সংসদের এই সেশনে ১৩৩ টি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে এগুলোর পয়সালা করতে হবে। ঈদের এই ১৫ দিনি ছুটির পর ২৯ তারিক পরবর্তী অধিবেশন। এগুলো করতে করতে এই সেসন চলে যাবে। তারপরের সেসনে বাজেট অধিবেশন।...’

আরও পড়ুন: স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বদলাবে কি না—হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

এর আগে প্রশ্নত্তর পর্বে জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি প্রশ্নত্তর পর্বের পরে অন্য বিষয়ে কথা বলার সময় পাবেন বলে জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পর্যায়ক্রমে এই সংসদ ঘঠিত হয়েছে। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আরেকটি গণভোট।’ এটুক বলার পর স্পিকার থাকে থামিয়ে দিয়ে এই বিষয়টি বাদ দিয়ে দিনের কর্মসূচী হিসেবে তারকা চিহ্নিত প্রশ্ন করতে বলেন। 

এরপর বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি আজকে উত্থাপন করা জরুরী। আমি আজকে সময় পাবো তো বিষয়টি নিয়ে কথা বলার? স্পিকার বলেন, এখন এটা উত্থাপন করা যাবে না। প্রশ্নত্তর পর্বের পরে কথা বলার সময় দেওয়া হবে।

৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‘সরকারি’
  • ১৯ মে ২০২৬
চীনা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-বেইজিং ফেলোশিপ’ চালুর প্রস্তাব দি…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ…
  • ১৯ মে ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ১৯ মে ২০২৬
উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে ছাত্রছাত্রীদের কাছে টাকা চেয়ে ব…
  • ১৯ মে ২০২৬
দেশে থাইরয়েড আক্রান্তদের ৬০ ভাগই চিকিৎসার বাইরে, প্রতি ৭ রো…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081