আগে সংবিধান সংস্কার করতে হবে—জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ মার্চ ২০২৬, ০১:০২ PM
সংসদে সালাহউদ্দিন আহমদ

সংসদে সালাহউদ্দিন আহমদ © ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে আগে সংস্কার আসতে হবে। আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সংবিধানে আগে সংস্কার আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপর গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান যদি এটা ধারণ করার পরে দেখা যাবে। তবে এখনি সংবিধান সংশোধনের বিল আনতে পারবো কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

তিনি আরও বলেন, ‘সংসদের এই সেসনে ১৩৩ টি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে এগুলোর পয়সালা করতে হবে। ঈদের এই ১৫ দিনি ছুটির পর ২৯ তারিক পরবর্তী অধিবেশন। এগুলো করতে করতে এই সেসন চলে যাবে। তারপরের সেসনে বাজেট অধিবেশন।...’

এর আগে প্রশ্নত্তর পর্বে জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি প্রশ্নত্তর পর্বের পরে অন্য বিষয়ে কথা বলার সময় পাবেন বলে জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পর্যায়ক্রমে এই সংসদ ঘঠিত হয়েছে। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আরেকটি গণভোট।’ এটুক বলার পর স্পিকার থাকে থামিয়ে দিয়ে এই বিষয়টি বাদ দিয়ে দিনের কর্মসূচী হিসেবে তারকা চিহ্নিত প্রশ্ন করতে বলেন। 

এরপর বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি আজকে উত্থাপন করা জরুরী। আমি আজকে সময় পাবো তো বিষয়টি নিয়ে কথা বলার? স্পিকার বলেন, এখন এটা উত্থাপন করা যাবে না। প্রশ্নত্তর পর্বের পরে কথা বলার সময় দেওয়া হবে।

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক
  • ০৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬ গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজ’
  • ০৪ নভেম্বর ২০২৬
বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত
  • ০৪ নভেম্বর ২০২৬
দুই দশকেও প্রকাশ হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন 
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950