জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে এই সংসদ: প্রথম অধিবেশনে বিরোধীদলীয় নেতা

১২ মার্চ ২০২৬, ০২:১৬ PM
প্রথম সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান

প্রথম সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান © টিডিসি ফটো

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাইয়ের রক্তের ওপর দ্বাড়িয়ে এই সংসদ।’ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

স্পিকারকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘জুলাইয়ের রক্তের ওপর দ্বাড়িয়ে এই সংসদ। জুলাইয়ের প্রত্যাশা ছিল, একটা স্লোগান ছিল-‘উই ওয়ান্ট জাস্টিস। আপনার মাধ্যমে সমাজের সকল অসংগতি, অন্যায় ও অপরাধ সেটা রাজনৈতিক হোক বা সাংস্কৃতিক হোক এগুলো অবসান ঘটবে এই সংসদকে কেন্দ্র করে।

অন্যদিকে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, বিগত দেড় দশকে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এ সময়ের এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।

তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা গণতন্ত্রকামী মানুষের রক্ত ঋণে প্রতিষ্ঠিত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজ থেকে আপনারা সবার, সংসদের অভিভাবক।’

নতুন পে স্কেলে প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষকদের বেতন কত…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে পর্যটকের ভাটা, তিন বেলার খাবার জোগাতে হিমশিম …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না:…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি, ৩৫ যাত্রী উদ্ধার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬