সংসদ অধিবেশনে আমন্ত্রিত চোখ হারানো জুলাইযোদ্ধা মাহবুব

১১ মার্চ ২০২৬, ০৩:২৭ PM
মাহবুব আলম

মাহবুব আলম © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। অধিবেশনে আমন্ত্রণ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছররা গুলিতে দুই চোখের আলো হারানো মাহবুব আলম। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।  

আজ বুধবার (১১ মার্চ) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে ফারুকী বলেন, ‘চোখ হারানো মাহবুবের কথা মনে আছে? যাকে নিয়ে আমরা একটা শর্ট ডকুমেন্টারি করেছিলাম। যেখানে তিনি বলেছিলেন, ‘সামনে তো নির্বাচন। যেদিন সংসদ অধিবেশন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম! আমি তো আর দেখতে পাবো না, একটু যদি শুনতে পারতাম উনারা কি নিয়ে কথা বলছেন!’ 

তিনি বলেন,  ‘নারায়ণগঞ্জের জুলাইযোদ্ধা মাহবুব কাল সংসদ অধিবেশনে আমন্ত্রিত হয়ে যাচ্ছেন। তাকে আমন্ত্রণ জানানোর জন‍্য বর্তমান সরকার, প্রাক্তন উপদেষ্টা আসিফ নজরুল, সংসদ সচিবালয়ের সচিব ও নারায়নগঞ্জ জেলা প্রশাসনকে ধন্যবাদ। স্বাধীনতার মাস মার্চে স্বাধীনতা রক্ষার সৈনিক মাহবুবের সংসদ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দেয়া এক যুগান্তকারী বার্তা।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার শহীদ মিনার ও গোল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় ও গুলি ছোড়ে। এ সময় চোখে গুলিবিদ্ধ হন মাহবুব আলম। এতে তার চোখের নার্ভ ছিঁড়ে যায়। সেই সঙ্গে বাঁ চোখের পর্দাও ফেটে যায়। এমন পরিস্থিতিতে তার স্ত্রীও সংসার ছাড়েন। সবশেষ পারিবারিক সমঝোতার মাধ্যমেই বিচ্ছেদ ঘটান স্ত্রী।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬