বৃহস্পতিবার এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

১১ মার্চ ২০২৬, ০১:১৮ PM
জাতীয় সংসদ ভবন এলাকা

জাতীয় সংসদ ভবন এলাকা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। এ উপলক্ষে কাল সকাল থেকে রাজধানীর কয়েকটি সড়কের যানবাহন চলাচল করবে। ফলে ওই সড়কগুলো এড়িয়ে চললে ভোগান্তি থেকে মুক্তি পাবেন সবাই। আজ বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশী কুটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন। 

উক্ত অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আগামী ১২ মার্চ ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা  হবে।

আরও পড়ুন: সরকারি দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করলেন তারেক রহমান

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ-
১. ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি: ইন্দিরা রোড হতে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখি যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. মানিক মিয়া এভিনিউ টু বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া এভিনিউ হতে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

উড়োজাহাজ মোড় হতে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখি যানবাহন চলাচল করবে। সকল প্রকার যানবাহন চালকদের ১২ মার্চ সকাল ৮টা হতে বেলা ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

এবার দেড় মাস পেছাল আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১০ নভেম্বর ২০২৬
৫ লক্ষ নিয়োগ নিয়ে প্রতিমন্ত্রীকে হাসনাত—‘দয়া করে এটা পড়বেন …
  • ১০ নভেম্বর ২০২৬
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২ হাজার ৬৭ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য কমিউটার ট্রেনের ভাড়া ২৫ শতাংশ ছাড় দেওয়ার…
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ নির্দেশনা বোর্ডের
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950