জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতি মনোনীত করবেন প্রধানমন্ত্রী

১১ মার্চ ২০২৬, ০২:৩১ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

একটি কার্যকর প্রাণবন্ত সংসদ গড়তে চাই মন্তব্য করে জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সকল বিরোধীদলের সঙ্গে  আলোচনার মাধ্যমে আমরা দেশের সব সমস্যার সমাধান করতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ নেতা তারেক রহমান সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করার পর চিফ হুইপ এসব কথা বলেন।                                    

চিফ হুইপ বলেন, জাতীয় সংসদে আমরা বিরোধী দলের গঠনমুলক সমালোচনা ও  সহযোগিতা কামনা করি। আমাদের লক্ষ্য  মানুষের জীবন মান উন্নয়ন করা। তিনি জানান, সংসদের কার্যক্রম ও আচরণ  কি হবে তা নির্ধারিত হবে। আগামীকাল সসদের অধিবেশন শুরু হবে। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন  করবেন তিনি জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বলে জানান জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ।                            

তিনি বলেন, তারপর সংসদ অধিবেশন শুরু হবে এবং সদস্যদের ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত  হবেন।

সরকার দলীয় চিফ হুইপ জানান, জাতীয় সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষযে কোন প্রস্তাব দেয়া হয়নি। কোন প্রস্তাব আসেনি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬