রমজান মাসকে অনেকে লোভ-লাভের মাস বানিয়ে ফেলেন : প্রধানমন্ত্রী

০৭ মার্চ ২০২৬, ০৭:১০ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ PM
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান © সংগৃহীত

পবিত্র রমজান হলো ত্যাগ, সংযম, রহমত ও বারকাতের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন রমজান মাসকে অনেকে লোভ ও লাভের মাস বানিয়ে ফেলেন। এ মাস আসলেই আমাদের কেউ কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। এ মাসেও যারা অসাধু পন্থা অবলম্বন করছেন, তাদের প্রতি বিনীত আহ্বান, অনুগ্রহ করে মানুষের কষ্টের কারণ হবেন না।

আজ শনিবার (৭ মার্চ) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আলেম-ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে পবিত্র মাহে রামাদানের ১৭তম দিনে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী অতীতের প্রতিটি রামাদ্বানের প্রায় প্রতিদিনই আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করে আসছিলাম। আলেম-ওলামা-মাশায়েখ এবং ইয়াতিমদের সম্মানে আমরা সাধারণত পবিত্র রামাদানের প্রথম দিনেই ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। তবে দেশের চলমান বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করেই আপনাদের সঙ্গে নিয়ে ইফতারের আয়োজন করতে হয়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতিটির কারণে গ্যাস বিদ্যুৎ জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যায় সংকোচন এবং কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে এবারের রামাদ্বানে আজ এবং গতকালের ইফতার মাহফিলসহ মোট দুইটি ইফতার মাহফিলের আয়োজন করেছি।’

তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদ্বানে এটিই হয়তো শেষ ইফতার মাহফিল। আজকের এই ইফতার মাহফিলের অংশগ্রহণকারী ‘ইয়াতিম সন্তানেরাই’ আজকের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে ‘এতিমের হক’ আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। ইয়াতিমের প্রতি ‘হক আদায়ে’র গুরুত্ব এবং ইয়াতিমদের নিয়ে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন।’

‘আজকের এই ইফতার মাহফিলে সঙ্গত কারণেই সকল ইয়াতিম সন্তানদেরকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তবে ইয়াতীমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিলের অবশ্যই প্রতীকী তাৎপর্য রয়েছে। এই ইফতার মাহফিল ইয়াতীমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দেবে বলে আমি বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামের পাঁচটি ভিত্তির আরেকটি হচ্ছে যাকাত। দেশে যাকাত ব্যবস্থাপনা নিয়ে আমি আমার একটি পরিকল্পনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেক বিত্তবান নিজ উদ্যোগেই যাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের ‘যাকাত বোর্ডের’ মাধ্যমেও যাকাত পরিশোধ করে থাকেন।’

তিনি বলেন, ‘বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গেছে, প্রতি বছর বাংলাদেশে এই যাকাতের পরিমান ২০/২৫ হাজার কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশি বলেছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে যাকাত বন্টণ না করায় বিত্তবান ব্যক্তির যাকাত আদায় হয়ে গেলেও যাকাতের অর্থ দারিদ্র বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে এটি একটি  বড় প্রশ্ন।’
  
তারেক রহমান বলেন, ‘যতদূর জানি, যাকাত দাতাদেরকে ইসলামী বিধান এমনভাবে যাকাত বন্টনে উৎসাহিত করে, যাতে একজন যাকাত গ্রহীতা প্রথম বছর যাকাত গ্রহণের পর পরের বছর আর যাকাত গ্রহণ করতে না হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে যাকাত বন্টন করা গেলে দারিদ্র বিমোচনে যাকাত যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। এমন বাস্তবতায় সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘ধনী দরিদ্র সবমিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা কমবেশি ৪ কোটি। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে এক লাখ করে টাকা করে যাকাত দেয়া হয়। আমার বিশ্বাস, এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারকে পরের বছর আর যাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধুমাত্র যাকাত ব্যাবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।’

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢাকা
  • ২৯ মার্চ ২০২৬
সাতক্ষীরার শ্যামনগরে ২০০ লিটার ডিজেল জব্দ
  • ২৯ মার্চ ২০২৬
পে-স্কেলের বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সর…
  • ২৯ মার্চ ২০২৬
সচিবালয়ের বিভিন্ন দফতরে আকস্মিক সফরে প্রধানমন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
বহিষ্কারের পর নয়াপল্টনে নিজের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নে…
  • ২৯ মার্চ ২০২৬
বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence