‘চলেন যুদ্ধে যাই’, প্রধানমন্ত্রীর বক্তব্যে হতচকিত কর্মকর্তারা

০৮ মার্চ ২০২৬, ০২:৩২ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্যদিনের মতোই আরেকটি দিনের শুরু করতে বাড়ি থেকে সকালে বের হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু আজ রবিবার (৮ মার্চ) তার এক মন্তব্যে ব্যতিক্রম ঘটল নিয়মিত দৃশ্যপটের। বাড়ির দরজা খুলে সবার উদ্দেশ্যে মুচকি হেসে বললেন, ‘চলেন, যুদ্ধে যাই।’

তিন শব্দের এই লাইন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বললেন, তখন উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই কারও বুঝতে বাকি রইল না, তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন। 

প্রধানমন্ত্রী যখন এ কথা বললেন, তখন প্রতিদিনের মতো পাশে ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশ্যে গুলশানের বাড়ি থেকে বের হন। প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। 

আরও পড়ুন: ইংলিশ মিডিয়াম স্কুল কাল থেকে ছুটি ঘোষণা

প্রতিদিনের মতো সে প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন দরজা খুলেই চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশ্যে এ কথা বলেন। আতিকুর রহমান রুমন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তার। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বৈঠকের কথা রয়েছে। এছাড়া আরও কয়েকটি বৈঠক রয়েছে বলেও জানান তিনি।

এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬