স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন কে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১ মার্চ ২০২৬, ০২:৫১ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০২:৫৪ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের যারা স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর তাদের নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। 

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সংসদের বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন।' তিনি আরও জানান, আগামী ১৫ তারিখ পর্যন্ত অধিবেশন চলার পর একটি বিরতি দেওয়া হতে পারে।

সংসদের প্রথম অধিবেশনেই বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ পরিচালনার মূল দর্শন নিয়ে তিনি বলেন, 'সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।'

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬