রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জুলাই ঐক্যের

১৩ মার্চ ২০২৬, ০৫:২০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য © টিডিসি ফটো

অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক অভিশংসন করে পদ থেকে অপসারণ ও গণহত্যার সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জুলাই ঐক্যে নামের একটি সংগঠন। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী।

লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিকে দুটি শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা জুলাই সনদের শপথ গ্রহণ করেনি। বরং সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ব্যবস্থা করে দিয়েছে।

সরকারের উদ্দেশে জুলাই ঐক্য জানায়, ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। সংগঠনটি দাবি করে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি বারবার শপথ ভঙ্গ করেছেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একাধিকবার মিথ্যা বক্তব্য দিয়েছেন। 

সম্প্রতি 'কালের কণ্ঠ' পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে ফাহিম ফারুকী বলেন, সেখানে রাষ্ট্রপতি দাবি করেছেন ২০২৪ সালের অক্টোবরে ‘জুলাই ঐক্য’ বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিল। অথচ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে ২০২৫ সালের মে মাসে।

এছাড়াও যারা এখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তাদের দ্রুত শপথ গ্রহণ করে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে জুলাইয়ের বিভিন্ন সংগঠনকে সক্রিয় ও একীভূত করার লক্ষ্যে আগামী ২৫ মার্চ পর্যন্ত সংগঠন সংগ্রহ কার্যক্রম চালানোর ঘোষনা দেয় ‘জুলাই ঐক্য’।

অফিসার নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, আবেদন ১১ আগস্ট পর্যন্ত
  • ২১ জুলাই ২০২৬
এইচএসসির পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানি, তদন্ত দাবি
  • ২১ জুলাই ২০২৬
এমপির ভিডিও ভাইরাল, বিবৃতি দিল জামায়াতে ইসলামী
  • ২১ জুলাই ২০২৬
সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা
  • ২১ জুলাই ২০২৬
অবশেষে সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন, প্রাথমিকভাবে থামবে তিন…
  • ২১ জুলাই ২০২৬
ভাঙ্গুড়ার সাবেক মেয়র রাসেলসহ গ্রেপ্তার ২
  • ২১ জুলাই ২০২৬