‘গ্লোবাল ফ্রড সামিটে’ অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ মার্চ ২০২৬, ০২:৪৯ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৩:০০ PM
 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © টিডিসি ফটো

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর এবং আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থার যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) এ সম্মেলনের আয়োজন করেছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর (ইউএনওডিসি) এবং আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল)। ভিয়েনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সামিটে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামিটের উদ্বোধনী ও পূর্ণাঙ্গ অধিবেশনের পাশাপাশি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক এবং ‘প্রতারণা দমনে জাতীয় অঙ্গীকার’ শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন তিনি।

এ ছাড়া সম্মেলনের সাইডলাইন কর্মসূচির অংশ হিসেবে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতরের নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ রবিবার (১৫ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি-৬৭৯ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনার উদ্দেশে রওনা দেবেন তিনি। সম্মেলন শেষে আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১২ ফ্লাইটে ঢাকায় ফিরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬