সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ PM
কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, আগামী ১২ মার্চ প্রথম সংসদ অধিবেশন আহ্বান করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ মার্চই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য পুলিশ প্রশাসনে কিছু রদবদল করা হবে।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬