জাতীয় সংসদের অধিবেশন হতে হবে ১৫ মার্চের মধ্যে, স্পিকার হবেন এমপি: শিশির মনির

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ PM
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির © ফাইল ছবি

জাতীয় সংসদের অধিবেশন ১৫ মার্চের মধ্যে হতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ খালি থাকায় যে কোনো সংসদ সদস্য দায়িত্ব পালন করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব বলেছেন।

শিশির মনির লিখেছেন, গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ মোতাবেক, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে ১৫ মার্চ তারিখের মধ্যে সংসদের অধিবেশন আহবান করবেন। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিনি বলেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ খালি আছে, সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালী বিধি ৮-১০ মোতাবেক যে কোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। সে অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬