ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে?

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ AM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ AM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © সংগৃহীত

চলতি মাসেই, আগামী ২৬ ফেব্রুয়ারি রমজানের মধ্যে জাতীয় সংসদ ভবনে বসতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম অধিবেশন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এদিনই নতুন সংসদের যাত্রা শুরু হচ্ছে।

বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতে অধিবেশন আহ্বান করেন এবং প্রথম বৈঠকের তারিখ ও সময় রাষ্ট্রপতির আদেশেই নির্ধারিত হয়।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল সরকারিভাবে প্রকাশিত হয় গত ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে আগামী ১৬ মার্চের মধ্যেই নতুন সংসদের প্রথম অধিবেশন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বিগত ১২টি জাতীয় সংসদের মধ্যে মাত্র তিনটির প্রথম অধিবেশন রমজান মাসে অনুষ্ঠিত হয়েছিল। কারণ বিগত দিনে জাতীয় সংসদের অধিকাংশ নির্বাচন ডিসেম্বর-জানুয়ারিতে হওয়ায় প্রথম অধিবেশন সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বসেছে, যা বেশির ভাগ বছরেই রমজানের বাইরে পড়েছে। 

তবে ১৯৭০-এর দশক ও ১৯৮০-এর দশকের কিছু নির্বাচনে (যখন রমজান গ্রীষ্ম বা শরৎকালে ছিল) প্রথম অধিবেশন রোজার মাসে পড়েছিল।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি জোট। মঙ্গলবার (১৭) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেছেন নতুন এ সরকারের মন্ত্রিসভা এবং সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যা।

একইদিন দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিদায় নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬