এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ © টিডিসি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদে এনসিপির ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় অর্জন। ভবিষ্যতে এই সংখ্যা বাড়তে বাড়তে তারা রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে। রাজনীতির কণ্টকাকীর্ণ মাঠে, উত্থান-পতন মেনে নিয়েই এগোতে হয়। এই উত্থান-পতনকে যার মেনে নেয় না, তারা টিকে থাকে না। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, জনগণের চাহিদাকে সমন্বিত রেখে এ দেশের সব মানুষকে রাজনীতিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে, এমন রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, ভবিষ্যৎ প্রজন্ম চায়। আমরা এখন রাজনীতি করবো বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যতে নির্মাণের জন্য এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ ও জাতিকে নেতৃত্ব দেওয়াকে আমাদের জন্য রাজনৈতিক বিজয় বলে মনে করি। 

তিনি আরও বলেন, বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের প্রত্যাশা ও চাহিদাকে ধারণ করে। অতীতের ইতিহাসে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করতে হবে। এনসিপি ২০২৪ সালের জুলাই ছাত্র-গণ-অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জাতীয় স্বার্থে এক থাকবো। সংসদে তর্ক-বিতর্ক হবে ও বহুমতের হবে। কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তোলা হবে। জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় ইস্যুগুলোতে আলোচনা করে, বিতর্ক করে জাতির জন্য দিকনির্দেশনা দিতে পারবো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9