এনসিপির ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ AM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ AM
এনসিপির লোগো

এনসিপির লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে দলটি এ কর্মসূচির বিস্তারিত জানায়।

দলটির পক্ষ থেকে জানানো হয়, বিপ্লব | বিকল্প | বিনির্মাণ- এই মূলমন্ত্রকে ধারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এক্টিভিস্ট এবং সারাদেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন। অনুষ্ঠানে গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।

বিভাগীয় পর্যায়ের ইফতার মাহফিলের সময়সূচি দেওয়া হয়েছে—চট্টগ্রামে ২ মার্চ, কুমিল্লায় ৩ মার্চ, সিলেটে ৪ মার্চ, ময়মনসিংহে ৫ মার্চ, ঢাকায় ৬ মার্চ, ফরিদপুরে ৭ মার্চ, বরিশালে ৮ মার্চ, খুলনায় ৯ মার্চ, রাজশাহীতে ১০ মার্চ এবং রংপুরে ১১ মার্চ। এছাড়া ১২ মার্চ ঢাকায়, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তরে এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে পৃথক ইফতার আয়োজন করা হবে।

সারোয়ার তুষার বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। বিএনপি যদি আবার ফ্যাসিবাদের পথে হাঁটতে চায়, দেশের জনগণ তাদের প্রতিহত করবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার মাহফিলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মামুনুল হক এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9