এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ AM
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ © সংগৃহীত

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে সামনে রেখে আজ (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।

জুলাই গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব থেকেছে।

সর্বশেষ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দিয়েছিল এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এক বছর ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল হিসেবে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া এনসিপি শনিবার এক বছরে পা দিতে যাচ্ছে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেছেন। তিনি বলেন, ‘২৮ ফেব্রুয়ারি এনসিপির এক বছর পূর্তি। এই দিনটি উপলক্ষে গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী দল–সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ সবাইকে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি।’

আবাহনী মাঠে কেন্দ্রীয় ইফতার মাহফিলের সঙ্গে সেখানে চিত্রপ্রদর্শনীও থাকবে। দীর্ঘ এক বছরে দলটির রাজনৈতিক পথচলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে একটি ধারাবাহিক প্রোমো থাকবে, যার নাম হবে ‘স্ট্রিট ওয়াল’। পাশাপাশি থাকবে ফটো বুথ। অনুষ্ঠান বিকেল চারটায় শুরু হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় ইফতার মাহফিলও আয়োজন করা হয়েছে। ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এনসিপি জানিয়েছে, এসব অনুষ্ঠানে নেতা, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং বিভিন্ন ক্ষেত্রে গুণিজনরা অংশ নেবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9