জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন

১৭ মার্চ ২০২৬, ০৬:২৬ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো © সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কাছে এবারের ঈদ ভিন্ন আবহে উদযাপিত হতে যাচ্ছে। দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন এবং পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শীর্ষ নেতাদের ঈদ উদযাপনের স্থান ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ডা. শফিকুর রহমান। এই আয়োজন তার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে অনুষ্ঠিত হবে।

বিবৃতি অনুযায়ী, নায়েবে আমীরদের মধ্যে এটিএম আজহারুল ইসলাম (এমপি) ঢাকায়, অধ্যাপক মুজিবুর রহমান (এমপি) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার নিজ গ্রামে, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ঢাকায় এবং সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদুল ফিতর উদযাপন করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেলদের মধ্যে মাওলানা এটিএম মা’ছুম কুমিল্লার লাকসামে, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি) সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, ড. হামিদুর রহমান আযাদ ঢাকায়, মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রামে, এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালে, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটে নিজ গ্রামে এবং মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি ও এডভোকেট মতিউর রহমান আকন্দ ঢাকায়, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বগুড়ায় এবং অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি সাতক্ষীরার নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি চাঁপাইনবাবগঞ্জের নিজ গ্রামে এবং উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন ঢাকায় ঈদ উদযাপন করবেন। এছাড়া ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) পটুয়াখালীর বাউফলে এবং ড. রেজাউল করিম লক্ষ্মীপুরের নিজ গ্রামে ঈদুল ফিতর উদযাপন করবেন।  

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬