ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭ মার্চ ২০২৬, ১০:৪৩ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ১০:৪৩ PM
ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছাত্রলীগের ঝটিকা মিছিল © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শহরে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ঝিলটুলি এলাকার পানির ট্যাংকি মোড় থেকে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনে পর্যন্ত হঠাৎ মিছিলটি বের হয়।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে জানা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে ২০-২২ জন ছাত্রলীগ কর্মী ব্যানার হাতে মিছিলে অংশ নেন। মিছিলকারীরা বহন করা ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক স্লোগানসহ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘রাজপথ রাজপথ’, ‘ক্ষমতা না জনতা’ প্রভৃতি রাজনৈতিক স্লোগান দেন। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

ভিডিওটি তামজিদুল রশিদ চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। তিনি উল্লেখ করেন, ‘সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে শর্ট নোটিশে আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে।’
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মিছিলে প্রায় ৫০ জন কর্মী অংশ নেন এবং অন্তত ২০ জন ‘ওয়াচম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একই সঙ্গে তারা ভোররাতে নিম্ন আয়ের মানুষের মাঝে সাহরি বিতরণ করেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন এভাবে প্রকাশ্যে মিছিল করার অনুমতি নেই। ইতিমধ্যে ভিডিওটি পুলিশের হাতে এসেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি দিয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরোক্ষ ধূমপানে বাড়ছে মৃত্যুঝুঁকি, অন্যের সিগারেটের ধোঁয়া থে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আই মনে কইচ্ছিলাম আর লাশ পোলা কান্দে নিবো, ওন আই পোলার লাশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9