মধ্যরাতে ঢাবি ছাত্রলীগ কর্মীকে মারধর করে থানায় সোপর্দ, হাসপাতালে পাঠাল পুলিশ

০৯ মার্চ ২০২৬, ০৫:১৬ AM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৬:৩২ AM
ছাত্রলীগ কর্মী পাবেল

ছাত্রলীগ কর্মী পাবেল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মধ্যরাতে এক ছাত্রলীগ কর্মীকে মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। রোববার দিবাগত রাতে বুয়েট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারধরের শিকার শিক্ষার্থীর নাম পাবেল। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

ঘটনাস্থলে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পাবেল ক্যাম্পাসের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে বুয়েট ক্যান্টিনে খাবার খাইয়ে তাদের প্রভাবিত করার চেষ্টা করছিল। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, হাছিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন। পরে তাকে মারধর করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহবাগ থানার এসআই কামাল ‘দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্ররা ওই শিক্ষার্থীকে (পাবেল) ধরে থানায় নিয়ে আসে। পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছিল।হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে আবার থানায় নিয়ে আসা হবে।

তিনি আরও জানান, তাকে আটক করা হয়েছে কি না বা কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। এর উত্তরে এসআই কামাল জানায়, থানার ওসি (Officer-in-Charge) এই মুহূর্তে নেই। ওসির সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার সাথে থানার কোনো কথা হয় নাই। আমি বিষয়টা জানি। কিন্তু পুলিশ কী করবে, বিষয়টি পুলিশ দেখবে। সে যদি মামলার আসামি হয় বা  অপরাধী হয় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9