‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৮ মার্চ ২০২৬, ০১:৩৭ AM
 প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মো. মাহদী (৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎মাহদী উপজেলার লামাতাসি ইউনিয়নের কাজিহাটা গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় মমচাঁন-মনজব দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ মার্চ) দুপুরে কটিয়াদি-নন্দনপুর সড়কের ভাতকাটিয়া এলাকায় মাহদী সড়ক পারাপারের সময় কটিয়াদি বাজারগামী একটি ইজিবাইক (টমটম) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান এবং অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ‎সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
‎
‎স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার পর শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

ট্যাগ: হবিগঞ্জ
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬