আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দাঁড়িপাল্লা ও হাতপাখার প্রার্থীর দুই সমর্থকের জরিমানা

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ PM
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত © টিডিসি

পটুয়াখালী-২ সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর দুই কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাউফলের নুরাইনপুর বাজার ও কালিশুরি নদী বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ১৭ (ক) ধারা লঙ্ঘনের অপরাধে দাড়ি-পাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থক ইমদাদুল রহমান (৩০) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তিনি একাধিক মোটরসাইকেলযোগে লোকজন নিয়ে মিছিল ও প্রচারণা করছিলেন।

অপরদিকে, ব্যাটারিচালিত অটোগাড়িতে পোস্টার সাঁটিয়ে প্রচারণা করায় হাতপাখা প্রতীকের প্রার্থীর সমর্থক ওমর ফারুককে (৪০) আচরণবিধি ৭-এর উপধারা (গ) লঙ্ঘনের অপরাধে ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে জানান তিনি।

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬