গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ১০০ বছর বাংলাদেশ সুন্দরভাবে চলবে: ড. মাসুদ

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ AM
ড. শফিকুল ইসলাম মাসুদ

ড. শফিকুল ইসলাম মাসুদ © টিডিসি

পটুয়াখালী-২ সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল মাসুদ বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য একটি সরকার গঠিত হবে। আর গণভোটে ‘হ্যাঁ ভোট’ বিজয়ের মাধ্যমে আগামীর ১০০ বছরের বাংলাদেশ কিভাবে চলবে তা আমরা নির্ধারণ করতে পারব। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কাগুজিরপুর এলাকায় গগণভোটের প্রচারণার জন্য দুটি ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পেইন গাড়ির উদ্বোধনকালে এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পেইন গাড়ি উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর। 

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা মনে হ্যাঁ ব্যাপকভাবে জয়যুক্ত হবে। এই বিজয়ের মাধ্যকে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মান করতে পারব।’ 

তিনি বলেন, ‘হ্যাঁ’ মানেই হইলো বাংলাদেশ। যেই বাংলাদেশের জন্যই আমাদের মায়েরা, ভাই-বোনরা রাস্তায় নেমে এসেছিল। গণভোট এবং জাতীয় ভোট আলাদাভাবে জাতির সামনে তুলে ধরলে ভালো হতো। কিন্তু জাতির বৃহৎ স্বার্থে আমরা একই দিনে মেনে নিয়েছি। 

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর গণভোটে ‘হ্যাঁ ভোট’ এবং জাতীয় সংসদ নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬