তিন দিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন সিইসি

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ AM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ AM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তিন দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কক্সবাজার যাচ্ছেন। সিইসি’র এই সফরসূচি নিশ্চিত করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে ইতিমধ্যে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন সিইসি। বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন। বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলায় যাবেন। সেখানে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় মগনামা ঘাট হয়ে কক্সবাজার সার্কিট হাউজে ফিরবেন এবং সেখানে অবস্থান করবেন।

সফরের শেষ দিন রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর ২টা ৪৫ মিনিটে তার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।

সিইসি’র এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬