সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় মিরাজ

০১ মার্চ ২০২৬, ০৮:৪৫ PM
মিরাজ ও সাকিব

মিরাজ ও সাকিব © সংগৃহীত

গত জানুয়ারি থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। দেশের মাটিতে তাকে আবারও খেলতে দেখা যাবে কি না, এ নিয়ে চলছে জোর গুঞ্জন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বিশ্বাস, সাকিবের মতো অভিজ্ঞ ও প্রভাবশালী ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের দায়িত্ব অনেকটাই সহজ হয়ে যায়।

মিরাজ বলেন, 'এটার (সাকিবের আসার) সিদ্ধান্ত তো পুরোপুরি ক্রিকেট বোর্ডের। আমার কাছে মনে হয়, যদি ইস্যুটা সমাধান করে, তাহলে উনার জন্য খেলাটা সহজ হয়ে যাবে। অধিনায়ক হিসেবে এরকম একজন খেলোয়াড় যদি দলে থাকে, এটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে।'

মিরাজ আরও বলেন, 'এর আগেও আপনারা শুনেছেন যে সাকিবের (ভাই) ব্যাপারে সবাই পজিটিভ আছে। আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াগুলো আছে, সেগুলো যদি সবাই ভালোভাবে হ্যান্ডেল করতে পারি; তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। সাকিবের (ভাই) ইস্যুটা সম্পূর্ণটা আমরা সবাই জানি। সাকিব (ভাই) থাকলে তো একজন অধিনায়কের জন্য সহজ হয়ে যায়, টিম কম্বিনেশনের ক্ষেত্রে। যেহেতু ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত।'

ওয়ানডে ফরম্যাটে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মিরাজের ভাষ্য, 'দেখুন, আমরা যে ওয়ানডে ম্যাচগুলো খেলেছি, অনেক গ্যাপে খেলেছি। তখন কিন্তু একটা ফোকাস ছিল, টি-টোয়েন্টি খেলা নিয়ে এবং আমরা বেশি টি-টোয়েন্টিই খেলেছি। আমরা যখন ওয়ানডে খেলেছি অনেক গ্যাপে খেলেছি, এজন্য ওইভাবে পরিকল্পনা করা হয়নি। সামনে যেহেতু ওয়ানডে আছে, আমাদের অনেক খেলা আছে। সুতরাং আমরা সুন্দর একটা পরিকল্পনা করব।'

তিনি যোগ করেন, 'দেখুন, মাত্র তো শুরু হলো। যেহেতু বিসিএল দিয়ে শুরু হয়েছে, সিরিজগুলো নিয়ে আমরা বসব। আমরা বসে একটা সুন্দর পরিকল্পনা করব যে আমাদের সিরিজগুলো আমরা কীভাবে ভালো খেলতে পারি এবং আমাদের সিরিজগুলো কীভাবে জিততে পারি।'

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬
দুপুরের খাবারের পর কোন অভ্যাস উপকারী, কোনটি ক্ষতিকর?
  • ১৮ আগস্ট ২০২৬
ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
  • ১৮ আগস্ট ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বোর্ডের
  • ১৮ আগস্ট ২০২৬