রাজধানীতে মিছিলের পরিকল্পনা নিষিদ্ধ ছাত্রলীগের

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ AM
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার। এদিন সকালে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় একটি ঝটিকা মিছিলের পরিকল্পনা করেছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

সূত্রমতে, নিষিদ্ধ ছাত্রলীগের ‘ধানমন্ডি-৩২’ নামের একটি গোপন গ্রুপ থেকে নেতাকর্মীদের কাছে এ সংক্রান্ত একটি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় মঙ্গলবার সকাল ৭টায় ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন তথ্যের পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। 

এ বিষয়ে ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল কাইয়ুম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো কার্যক্রমের বিষয়ে পুলিশ সবসময় তৎপর রয়েছে। রাজধানীতে সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। 

তিনি বলেন, আগামীকালকে শপথ অনুষ্ঠানকে ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় আমাদের তৎপরতা আরও বাড়াচ্ছি।

আরও পড়ুন: নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

এদিকে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীজুড়ে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। সোমবার রাত থেকেই সংসদ ভবন ও ধানমন্ডি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ডগ স্কোয়াডের মতো বিশেষায়িত ইউনিটগুলোকে সার্বক্ষণিক ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের আনা-নেওয়া থেকে শুরু করে অনুষ্ঠানস্থল ও এর আশপাশের রুটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা বজায় থাকবে। 

তিনি বলেন, ‘নিরাপত্তা সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট থ্রেটের আশঙ্কা আমরা করছি না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, আশা করছি উৎসবমুখর পরিবেশে শপথ অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হবে।’

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9