আইজিপির পদত্যাগের খবরটি সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ PM
বাহারুল আলম

বাহারুল আলম © সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ জানিয়েছে পদত্যাগের সংবাদটি সত্য নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানায় সরকারের এই সংস্থাটি।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলম দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে ফিল্ড মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২০ সালে চাকরি থেকে অবসরে যান।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬