ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ PM
শহিদুল ইসলাম

শহিদুল ইসলাম © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম নামের পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সরদারপাড়া গ্রামে গিয়ে অসুস্থ হলে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও পুলিশ লাইনসে পীরগঞ্জ থানায় কর্মরত এএসআই পদে শহিদুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায় পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬