বরগুনা ছাত্রলীগের জেলা সহ-সভাপতি গ্রেফতার

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ AM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ AM
সবুজ মোল্লা

সবুজ মোল্লা © সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার পিটিআই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিটিআই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। বরগুনা থানায় দায়েরকৃত একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. আব্দুল আলীম বলেন, ‘সবুজ মোল্লাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬