সাভারে অস্ত্রসহ জাবি ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ PM
ছাত্রদল নেতা নাহিদসহ গ্রেপ্তার তিনজন

ছাত্রদল নেতা নাহিদসহ গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্প।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গালিব ইমতিয়াজ নাহিদ, মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু। এদের মধ্যে নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের মে মাসেও সাভারের একটি আবাসিক হোটেল থেকে গালিব ইমতিয়াজ নাহিদকে আটক করেছিল র‍্যাব। সে সময় তার কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9