পাবনায় ডিবি পুলিশের অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৩ 

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ PM
অভিযানে জব্দ করা অস্ত্র-গুলি। বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে

অভিযানে জব্দ করা অস্ত্র-গুলি। বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরদার অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝলাকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামাণিক (৪৭) ও মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, নির্বাচন সামনে রেখে জেলা পুলিশ অপরাধী ধরতে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ এলাকা থেকে শাহীন ও হযরতকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকা থেকে খোকনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল (এসএলআর লোডেড ম্যাগজিন ৬৭ রাউন্ড তাজা কার্তুজ), একটি বিদেশি ২২ বোর রাইফেলসহ ম্যাগজিন ও তাজা কার্তুজ, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, একটি সচল নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ ও ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার জব্দ করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বেজিনুর রহমান, ডিবির ওসি রাশিদুল ইসলাম, ডিবি এসআই অসিত কুমার বসাক, এসআই বেনু রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, কয়েক দিন ধরে অনুসন্ধান করে আইনশৃংখলা বাহিনী এই অভিযান পরিচালনা করে। যাদের আটক করা হয়েছে তারা পাবনার চিহ্নিত ব্যক্তিদের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। যারা নেপথ্যে আছে তাদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলো ফিফা
  • ১২ জুলাই ২০২৬
কোয়ার্টার ফাইনালেও গ্যালারি ফাঁকা! কানসাস সিটিতে মেসির ম্য…
  • ১২ জুলাই ২০২৬
অ্যাটর্নি জেনারেলের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাক…
  • ১২ জুলাই ২০২৬
কালো আর্মব্যান্ড পরে যে কারণে মাঠে নেমেছে আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
প্রথমবার পিছিয়ে পড়ে বড় পরীক্ষায় সুইসরা, আর্জেন্টিনার জালে ব…
  • ১২ জুলাই ২০২৬
ম্যাক অ্যালিস্টারের দ্রুততম গোলে শুরুতেই এগিয়ে আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence