আশুলিয়ায় ১৫ মামলার আসামি যুবলীগ নেতা রবিউল গ্রেপ্তার

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ PM
গ্রেপ্তার রবিউল ইসলাম ওরফে রবি

গ্রেপ্তার রবিউল ইসলাম ওরফে রবি © সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জালজালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা রবিউল ইসলাম ওরফে রবিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে ইয়াবা সেবনকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান। 

গ্রেপ্তার রবিউল ইসলাম রবি (৩৮) আশুলিয়ার চারিগ্রাম এলাকার মো. আবদুল জলিলের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। 

পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলাম জাল জালিয়াতি মামলার দুটি ধারায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, জাল জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রবিউল ইসলাম রবি পতিত স্বৈরাচারের আমলে জালজালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে ও অস্ত্রের মহড়া দিয়ে বিভিন্ন নিরীহ মানুষের জায়গা জমি দখল করে নেন। তার বিরুদ্ধে জাল জালিয়াতি করে জমি দখল, নারী ধর্ষণ, হত্যা চেষ্টা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টে আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9