দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ AM
বিএনপি নেতা মো. আজাদ

বিএনপি নেতা মো. আজাদ © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. আজাদ (আবুল কালাম) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম (৫৪) কুশাখালী ইউনিয়নের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন এবং স্থানীয়ভাবে 'বিএনপি নেতা আজাদ' নামে পরিচিত। যৌথ বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত আজাদ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

আরও পড়ুন: ধানের শীষের ক্যাম্পের সামনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মিছিল, সংঘর্ষে আহত ১৩

অভিযান চলাকালে আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক স্টানার এবং তিনটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের অভিযান কমান্ডার মেজর রাহাত খানের নেতৃত্বে এই যৌথ অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে যৌথ বাহিনী।

ভুল থেরাপিস্ট বেছে নিয়েছেন কিনা বুঝবেন যে ৭ লক্ষণে
  • ১০ নভেম্বর ২০২৬
‎‘যারা দেশকে বারবার রক্তাক্ত করেছে, তাদের যেভাবে দমন করা প্…
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে গেল যুব উন্নয়ন কর্মকর…
  • ১০ নভেম্বর ২০২৬
৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950