আশুলিয়ায় অভিযানে যুবদলের নেতাসহ গ্রেপ্তার ৩, দেশি অস্ত্র উদ্ধার

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ PM
গ্রেপ্তার তিনজন (ইনসেটে উদ্ধার করা অস্ত্র)

গ্রেপ্তার তিনজন (ইনসেটে উদ্ধার করা অস্ত্র) © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ককটেলসদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। আজ ভোররাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল হাওলাদার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল এবং তার দুই সহযযােগী স্বপন ও ফায়জুল।

যৌথ বাহিনী জানায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, আজ ভোররাতে জাহাঙ্গীর মন্ডলসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ সময় বিপুল পরিমাণ দেশি অস্ত্র হস্তান্তর করেন যৌথ বাহিনী। যার মধ্যে ককটেলসদৃশ বস্তুও ররেছে।

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬