জরুরি সেবা ৯৯৯-এ

ভোটকেন্দ্রে অনিয়ম-মারামারিসহ বিভিন্ন অভিযোগে ৮ হাজারের বেশি ফোনকল

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ PM
জাতীয় জরুরি সেবা ৯৯৯

জাতীয় জরুরি সেবা ৯৯৯ © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর আগে থেকে গতকাল পর্যন্ত ভোটকেন্দ্রে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন কারণে জরুরি সেবা ৯৯৯ নম্বরে মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল এসেছে বলে জানানো হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ এর সঙ্গে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় করে সেবাপ্রত্যাশী নাগরিকগণকে ৯৯৯ নির্বাচন সংক্রান্ত জরুরি সেবা দিয়েছে। এই কার্যক্রম ২২ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাতদিন চব্বিশ ঘণ্টা চলমান থাকে।

আরও বলেন, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগসমূহ ৯৯৯ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এই সময়ে ৯৯৯ নির্বাচন সংক্রান্ত মোট ৮৩৮০টি ফোনকল গ্রহণ করে, যার মধ্যে ৩৭১৩টি ফোনকল ছিল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনি প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়সমূহ।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬