রিকশাচালক সমর্থকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ PM
রিকসাচালক কর্মীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

রিকসাচালক কর্মীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক © সংগৃহীত

ঢাকা-১৫ আসনের নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকা শাহ আলম ভূঁইয়া (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

শাহ আলম ভূঁইয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতের সমর্থক হিসেবে দলীয় কার্যক্রমে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাকে। নির্বাচনী কাজে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করলে তিনি মারা যান।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তিনি ইটনায় তার গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি মরহুমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

এক শোকবার্তায় তিনি বলেন, শাহ আলম ভূঁইয়া দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন এবং জীবনসংগ্রামের মধ্যেও শেষ দিন পর্যন্ত আদর্শের পথে অবিচল ছিলেন। আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা ও রহমত দান করেন এবং তার নেক আমল কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন—এ কামনাও ব্যক্ত করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী এবং কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী প্রমুখ।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9