বিশ্বকাপের বদলি টুর্নামেন্টের ফাইনাল আজ, কার হাতে উঠবে শিরোপা?

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ PM
লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত

লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না থাকায় এই সময়ে বিকল্প প্রতিযোগিতা হিসেবে অদম্য টি–টোয়েন্টি কাপের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বৃহস্পতিবার থেকে তিন দল নিয়ে শুরু হওয়া এই সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টটি মূলত ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিস, মনোবল ধরে রাখা এবং আর্থিকভাবে সহায়তা দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয়।

এই টুর্নামেন্টে তিন ভিন্ন কাঠামোর দল গঠন করা হয়েছে। সবচেয়ে কম বয়সী এবং সদ্য অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গড়া হয় ইমার্জিং স্কোয়াডভিত্তিক দল দুরন্ত একাদশ। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয় ধূমকেতু একাদশ, আর বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি করা হয় দুর্বার একাদশ।

ইতোমধ্যে তিন দলের গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়েছে। আজ (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ।

আড়াই কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্ট প্রত্যাশিত উত্তেজনা কিংবা দর্শক উপস্থিতি তৈরি করতে পারেনি। একটি ম্যাচ ছাড়া বাকি খেলাগুলোতে ছিল না তেমন প্রতিদ্বন্দ্বিতা। পারফরম্যান্সের দিক থেকেও এগিয়ে ছিল দুর্বার একাদশ, দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে তারা। এক জয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করে ধূমকেতু একাদশ। তরুণদের নিয়ে গড়া দুরন্ত একাদশ কোনো জয়ই পায়নি।

বিশ্বকাপের সময় ক্রিকেটারদের ব্যস্ততা ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি। যদিও সুযোগ পেলেও টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের বড় ধরনের পারফরম্যান্স চোখে পড়েনি। 

মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9