সমালোচনার মুখে ইফতার নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন ইবির হল প্রশাসনের

০৪ মার্চ ২০২৬, ০৩:১২ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সমালোচনার মুখে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের নিয়ে রমজান উপলক্ষে ইফতার আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীকে নিয়েই ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন। তবে ইফতারের আয়োজন এক দিন পিছিয়ে আগামী ৯ মার্চ আয়োজিত হবে বলে জানিয়েছেন তিনি।

ড. জালাল উদ্দীন বলেন, ‘প্রভোস্ট কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইফতার এক দিন পিছিয়ে আমাদের আবাসিক অনাবাসিক প্রতিটি শিক্ষার্থীদের নিয়েই ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (৭ ই মার্চ) দুপুর আড়াইটার মধ্যে সবাইকে স্ব স্ব হল থেকে টোকেন সংগ্রহ করতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদেরও আইডি কার্ড দেখিয়ে টোকেন নিতে হবে। আমাদের পরিকল্পনা রয়েছে সব হলে একই মেন্যুর খাবার সরবরাহের।’

এর আগে গত ২ মার্চ অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে মাহে রমজান উপলক্ষে হল প্রশাসনের উদ্যোগে ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে এমন বৈষম্যের প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সমভাবে মূল্যায়নের দাবি জানায় তারা। এরই পরিপ্রেক্ষিতে আজ আগে গৃহীত সিদ্ধান্ত থেকে সরে আসে ইবির হল প্রশাসন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬