গ্রামীণ ওয়াটারের বোর্ড সভায় যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনুস

০৪ মার্চ ২০২৬, ০৩:১৬ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৩:১৭ PM
গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালন শেষে নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে নিয়মিত বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, সভাও করছেন।

এরই অংশ হিসেবে আজ বুধবার (৪ মার্চ) ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস। সভায় সভাপতিত্ব করেন মো. আশরাফুল হাসান।

মুহাম্মদ ইউনুসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ​গ্রামীণ ওয়াটার লিমিটেড মূলত গ্রামীণ ভিওলিয়া ওয়াটার লিমিটেড-এর একটি নবগঠিত সংস্করণ। এটি একসময় ফরাসি কোম্পানি ‘ভিওলিয়া ওয়াটার’-এর সাথে একটি যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হতো।

আরও পড়ুন: কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি আর্সেনিকযুক্ত, সেসব এলাকায় নিরাপদ খাবার ও রান্নার পানি সরবরাহ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ‘নিরাপদ পানি কোনো বিলাসিতা নয়—এটি একটি অধিকার’, গ্রামীণ ওয়াটার লিমিটেড এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬