অনিশ্চিত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

০২ মার্চ ২০২৬, ০৬:৩৬ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ম্যাচের ওয়ানডে এই সিরিজ হওয়ার কথা। তবে নিরাপত্তা ও ভ্রমণসংক্রান্ত বিষয় বিবেচনায় সফর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। 

সম্ভাব্য ঝুঁকি না থাকলে তবেই বাংলাদেশে আসবে দ্য গ্রিন ম্যানরা। এ কারণে সিরিজের দল ঘোষণাও পিছিয়ে যাচ্ছে। জানা গেছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।

এদিকে ৮ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তবে সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাকিস্তান। সবমিলিয়ে হতাশাজনক পারফরম্যান্সে বাংলাদেশ সফরের দলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বাবর আজম, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবদের জায়গা নিয়েও আলোচনা চলছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনা করছে পিসিবি। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন শাহিন শাহ আফ্রিদি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। ১৪ দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। 

বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9