আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ PM
সোবহানা মোস্তারি

সোবহানা মোস্তারি © সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন সোবহানা মোস্তারি। জানুয়ারি মাসের জন্য আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন এই টাইগ্রেস ক্রিকেটার।

এই পুরস্কারের জন্য আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নরিসও মনোনয়ন পেয়েছিলেন। তবে তাদের টপকে সেরার স্বীকৃতি উঠেছে সোবহানার হাতে।

গ্লোবাল কোয়ালিফায়ার টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করেন তিনি। প্রথম ৬ ম্যাচে ৪৫ দশমিক ৮০ গড়ে এবং ১৪৫ দশমিক ৮৪ স্ট্রাইকরেটে ২২৯ রান করেন সোবহানা।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। এবার সেই তালিকায় যুক্ত হলেন মোস্তারি।

এদিকে বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ। ওই ম্যাচে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন সোবহানা। এ ছাড়া  স্কটল্যান্ডের বিপক্ষেও ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন।

অন্যদিকে পুরুষ বিভাগে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। দুর্দান্ত এই পারফরম্যান্সে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন মিচেল। এই পুরস্কারের জন্য ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুটকে পেছনে ফেলেছেন মিচেল। 

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬