আইসিসির অনুরোধে পাকিস্তান বোর্ডের নতুন সিদ্ধান্ত

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ AM
আইসিসির অনুরোধে পাকিস্তান বোর্ডের নতুন সিদ্ধান্ত

আইসিসির অনুরোধে পাকিস্তান বোর্ডের নতুন সিদ্ধান্ত © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তান সরকার জাতীয় দলকে বয়কটের নির্দেশ দিয়ে রেখেছে। তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে আইসিসি ব্যাপক তৎপরতা শুরু করেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনুরোধে আগামী এক–দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছ থেকে ১৫ ফেব্রুয়ারির ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে দিকনির্দেশনা নেবেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতেই।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও পাকিস্তানে আমন্ত্রণ জানান নকভি। অভ্যন্তরীণ সূত্র জানায়, আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে দীর্ঘ বৈঠক হয়। প্রায় চার ঘণ্টা আলোচনা শেষে ডিনারের বিরতি নেওয়া হয়। পরে বৈঠক পুনরায় শুরুর জন্য স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সব পক্ষই আলোচনাকে ফলপ্রসূ করতে চেষ্টা করছে। বিশেষ করে বাংলাদেশ–সংক্রান্ত বিষয়গুলোর সমাধানই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খজা।

এদিকে দীর্ঘমেয়াদি ক্রিকেট স্বার্থের কথা বিবেচনায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডও (ইসিবি) পিসিবিকে ভারত–বিরোধী ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

এর আগে, ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয়, দেশটির জাতীয় দল চলমান টুর্নামেন্টে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না। একই সঙ্গে পিসিবির অভিযোগ, বাংলাদেশ ইস্যুতে আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।

জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬