যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে যা বলছে ইরান

০১ মার্চ ২০২৬, ০৮:২০ PM
ইরান দল

ইরান দল © সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রবিবার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।

এদিকে এই পরিস্থিতির কারণে ইরানের শীর্ষ ঘরোয়া লিগ পার্সিয়ান গালফ প্রো লিগও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ঘরোয়া লিগ বন্ধ থাকার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

এ নিয়ে মেহেদি তাজ বলেন, 'ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।'

মূলত বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থাকায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ফিফা। নির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেখানে তারা খেলতে যাবে কি না, তা এখনো অনিশ্চিত। আর গেলেও খেলোয়াড় ও দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

এ প্রসঙ্গে মেহদি তাজ বলেন, 'আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি এখন অনিশ্চিত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের ক্রীড়া কর্তৃপক্ষ।'

উল্লেখ্য, ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে একই ভেন্যুতে ম্যাচ এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ ইরানের।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬