এবার ইউরোপের একটি দেশে হামলা চালাল ইরান

০১ মার্চ ২০২৬, ০৫:১১ PM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৫:১৩ PM
ইউরোপে হামলা চালাল ইরান

ইউরোপে হামলা চালাল ইরান © সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইউরোপের দেশ সাইপ্রাসে হামলা চালিয়েছে ইরান। রবিবার (১ মার্চ) স্কাই নিউজের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। 

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলে স্কাই নিউজকে জানিয়েছেন, ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র সাইপ্রাসের দিকে নিক্ষেপ করা হয়েছে। সেখানে হাজারো ব্রিটিশ সেনা অবস্থান করছে।

তিনি বলেন, ‘আমরা মনে করি না ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে একটি শাসনব্যবস্থা গোটা অঞ্চলে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে, যা থেকে বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘শনিবার বাহরাইনে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র দেশটিতে থাকা ব্রিটিশ সেনা ঘাঁটির মাত্র কয়েক’শ মিটার দূরে আছড়ে পড়েছে।’ 

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬