খামেনির মৃত্যু

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা

০১ মার্চ ২০২৬, ০৪:১৬ PM
বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা © সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইরাক সরকার তিন দিনের শোক ঘোষণা করলেও বিক্ষোভকারীরা বাগদাদে অবস্থিত আমেরিকান দূতাবাসে হামলার চেষ্টা চালিয়েছে। 

খামেনিকে হত্যার পর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরাকের রাজধানী বাগদাদেও। শহরটির গ্রিন জোনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই এলাকাটিতেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো কয়েকটি দেশের দূতাবাস অবস্থিত।

আল জাজিরার বরাতে জানা গেছে বিক্ষোভকারীরা সেখানে পতাকা উড়িয়ে স্লোগান দিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে সেখানে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা করছে বিক্ষুব্ধ জনতা। ফুটেজে দেখা যাচ্ছে যে গ্রিন জোনের দিকে যাওয়ার একটি গেটের কাছে একটি গোলচত্বরে বেশ কয়েকজন বিক্ষোভকারী যানবাহন আটকানোর চেষ্টা করছে।

এদিকে খামেনির নিহতের খবর প্রকাশ পাওয়ার পর পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত আটজন পাকিস্তানি নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি। 

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬