ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ১০৮

০১ মার্চ ২০২৬, ১১:০৭ AM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ১১:০৮ AM
ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার অভিযান

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার অভিযান © বিবিসি বাংলা

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে ‘বর্বোরোচিত কাজ’ বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেছেন, এটি আগ্রাসকদের দ্বারা সংঘটিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়। বিবিসি বাংলার খবরে এ তথ্য জানানো হয়েছে। স্কুলটি ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটির কাছে অবস্থিত, যা হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

ইরানের রেড ক্রিসেন্ট বলছে, হামলায় সারাদেশে ২০১ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ৭৪৭ জন আহত হয়েছে। রেডক্রস ও রেডক্রিসেন্ট কর্মকর্তারা জেনেভায় জানিয়েছেন, ঘটনার পর সেখানে রেসপন্স টিম পাঠিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬